আজ জাতীয় শিশু দিবস উপলক্ষে জাঙ্গিপাড়া থানার উদ্যোগে বিকেল চারটে নাগাদ প্রিন্স ইটভাটায় বসবাসকারী কিছু শিশুদের সঙ্গে এক আনন্দঘন ও খুশির মুহূর্ত কাটানো হয়। সেই নিষ্পাপ মুখগুলোর হাসিতে রঙ ছড়াতে তাদের হাতে তুলে দেওয়া হয় টেডি বিয়ার, চকলেট এবং আরও কিছু ছোট্ট উপহার। আর সেই আনন্দই আজকের দিনের সবচেয়ে বড় প্রাপ্তি। সমাজের পিছিয়ে পড়া শিশুদের মুখে হাসি ফোটানো, তাদের মনোবল বাড়ানো এবং সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা—এটাই জাঙ্গিপাড়া থানার প্রধান লক্ষ্য।