রীতি ও ঐতিহ্য রক্ষা করে গোপীবল্লভপুর ২ ব্লকের বেলিয়াবেড়া রাজবাড়ির রথযাত্রা উৎসবের উল্টো রথের দড়িতে পড়ল টান। শনিবার ভক্তদের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নদিন বাদে মাসির বাড়ি থেকে ফিরলেন জগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রা।একটি সুসজ্জিত রথে জগন্নাথ বলভদ্র ও দেবী সুভদ্রাকে রাজবাড়ি অর্থাৎ জগন্নাথদের নিজস্ব প্রতিষ্ঠানে ফিরিয়ে আনা হয়।