এ কথা সবাই জানেন। পরাধীন ভারতবর্ষে বৃটিশ ফুটবলারদের মুখের উপর যোগ্য জবাব দিয়েছিলেন মোহনবাগানের ফুটবলাররা। ১৯১১ সালের ২৯ জুলাই 'স্বাধীনতা'র স্বাদ এনে দিয়েছিলেন তাঁরা। মোহনবাগান ১৯১১ সালের ২৯শে জুলাই তারিখে অনুষ্ঠিত আইএফএ শিল্ড ফাইনালে ব্রিটিশ দল ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে ২-১ গোলে পরাজিত করে ঐতিহাসিক জয় লাভ করে। এই জয়ের মাধ্যমে মোহনবাগান প্রথম ভারতীয় দল হিসেবে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় এবং ব্রিটিশদের বিরুদ্ধে ভারতীয় ফুটবলের এক বিশাল মাইলফলক স্