গলসি মহাবিদ্যালয় এর নবীন বরণ ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান তরঙ্গ ২০২৫ অনুষ্ঠিত হলো মঙ্গলবার। এদিন দুপুর দুটোই উপস্থিত হলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, সঙ্গে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা সংখ্যালঘু সেলের সভাপতি মোঃ জাকির হোসেন, গলসি 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শৈলেন হালদার, গলসি এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি রহমত মোল্লা, ছাত্রনেতা সাদ্দাম হোসেন সহ বিশিষ্টজনেরা।