রায়গঞ্জ: সমবায় সমিতি থেকে মিনি ব্যাংক,রায়গঞ্জে নতুন দিগন্ত, বাড়ছে গ্রামীণ অর্থনীতির
রায়গঞ্জে মহারাজার অর্থগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতি মিনি সমবায় ব্যাংকের মর্যাদা পেল এবং আমানত সংগ্রহের অনুমোদন পেয়েছে। দীর্ঘদিন ধরে সুশৃঙ্খলভাবে কৃষিঋণ গ্রহণ ও পরিশোধের ভিত্তিতেই এই স্বীকৃতি মিলেছে। উদ্বোধনী অনুষ্ঠানে সমবায় ব্যাংক ও নাবার্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই উদ্যোগে স্থানীয় মানুষ সহজে সঞ্চয় রাখতে পারবেন এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।