ইন্দাস: রোল এলাকায় বিজেপির বিকশিত ভারত ট্যাবলো গাড়ির উপর হামলার ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে
Indus, Bankura | Apr 12, 2024 বিজেপির বিকশিত ভারত ট্যাবলো গাড়ির উপর হামলার ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে, জানা যায় বুধবার রাত্রি আটটা নাগাদ খণ্ডঘোষের দিক থেকে বিষ্ণুপুরের দিকে ওই ট্যাবলো গাড়ি দুটি যাচ্ছিল, যাওয়ার সময় ইন্দাসের রোল এলাকায় কিছু দুষ্কৃতির হামলার মুখে পড়ে, দুষ্কৃতীরা ওই দুটি গাড়িকে ভাঙচুর করেন এবং চালকদের উপর মারধর করেন বলে অভিযোগ করেন দুটি গাড়ির চালক, এরপর ওই দুটি গাড়ির চালক ইন্দাস থানায় বৃহস্পতিবার একটি লিখিত অভিযোগ দায়ের করেন, সমগ্র ঘটনায় চাঞ্চল ছড়িয়ে পড়েছে