দুর্গানগর ট্রাই জংশন এলাকা থেকে এক বাংলাদেশীকে আটক করল সাদা পোশাকের পুলিশ পরবর্তীতে সেই বাংলাদেশীকে নিয়ে আসা হয় খোয়াই থানায় সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ। জানা যায় পশ্চিমবঙ্গ থেকে ট্রেনে করে সে খোয়াইতে এসেছে। খোয়াই সীমান্ত দিয়ে এসে বাংলাদেশে যাওয়ার কথা ছিল বাঁকা পথে। সেই খবর পেয়ে সাদা পোশাকের পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।