জেলা প্রশাসনের পক্ষে, রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরতে রায়গঞ্জ SVF সিনেমা হলে প্রদর্শিত লক্ষী এলো ঘরে সিনেমা। প্রেক্ষাগৃহে উপস্থিত ছিলেন জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক শুভম চক্রবর্তী, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ বিশিষ্টরা৷ রবিবার বিকালে জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক শুভম চক্রবর্তী বলেন, এদিন এই ছবির শোতে আমন্ত্রিত ছিলেন, মিডিয়া কর্মীরা, বনিক সভার সদস্যরা সহ স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা।