BLA-2 নিয়ে রবিবার বিজেপির বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হল মঙ্গলকোটের জঙ্গল গ্রামে। এদিন আনুমানিক বিকাল সাড়ে পাঁচটা নাগাদ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় মন্ডল কমিটির সভাপতি কার্তিক বাগ, মন্ডলের সাধারণ সম্পাদক সুকান্ত বজর, সঞ্জয় মালিক সহ অনান্যরা। প্রসঙ্গত, সামনেই বিধানসভা নির্বাচন। আর তার প্রাক্কালে SIR ইস্যুতে সড়গরম রাজ্য রাজনীতি। এমন পরিস্থিতিতে মৃত ভোটার ও ভুয়ো ভোটার চিহ্নিত করে তা BLO-দের নজরে আনার জন্য এদিন কর্মীদের উপদেশ দেন দলীয় পদাধিকারীরা।