ফর্ম সেভেন জমা করার ক্ষেত্রে কোন গাফিলতি কিংবা অবৈধতা হচ্ছে কিনা তা সতর্কতার সঙ্গে দেখার নির্দেশ দিয়েছেন অভিষেক ব্যানার্জি তৃণমূলের নেতৃত্বদের। সেই নির্দেশ মতো মেদিনীপুরের মহাকুমা শাসকের অফিসে সোমবার দিনের একটা বড় অংশ কাটালেন তৃণমূলের জেলা সভাপতি দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে। ছিলেন মহিলা তৃণমূলের নেতৃত্বরাও। তবে হয়নি কোনো বিশৃঙ্খলা।