এক গাড়িচালক নর্জা বাজারে চা খেতে এসে হারিয়ে ফেললেন মানিব্যাগ এলাকায় চাঞ্চল্য। তিনি কান্নায় ভেঙে পড়েন। বৃহস্পতিবার পাঁচটা চল্লিশ মিনিটে তিনি জানান কোন সহৃদয় ব্যক্তি যদি কুড়িয়ে পান তাহলে আমাকে ফিরিয়ে দেবেন। ভাতারের নর্জা এলাকায় রয়েছে একটি পিপার মিল। বীরভূমের ১ লরি চালক তিনি এসেছিলেন সেই পেপার মিলে। এরপর গাড়ি পার্কিং করে তিনি যখন নর্জা বাজারে আসেন তখন কোন কারণে তার মানিব্যাগ হারিয়ে যায়। তিনি বিষয়টি এলাকার মানুষজনকে জানান।