চোলাই মদের বিরুদ্ধে ক্রমাগত অভিযান মানবাজার সার্কেল আবগারি দপ্তরের। রবিবার রাত্রি দশটা নাগাদ আবগারি দপ্তর সূত্রে জানা যায় কেন্দা থানার কুদা,সর্দারডি, কুলুডি,ও তালতলা হাট এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে কুলুডি ও তালতল হাট এলাকা থেকে ৩০ লিটার চোলাই মদ নষ্ট করা হয়। চোলাই মদের বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামী দিনও চলবে বলে জানানো হয় আফগারি দপ্তর থেকে।