বিন্দোলের হেরিটেজ স্থাপত্য ভৈরবী মন্দিরের সংস্কার ও সংরক্ষণ কাজের সুপারভাইজারি গাইডেন্স দিতে মঙ্গলবার জেলায় আসেন আর্কিওলজি বিভাগের প্রতিনিধিরা। এদিন সন্ধ্যায় তথ্য ও সংস্কৃতি আধিকারিক শুভম চক্রবর্তী সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বিষয়টি জানান। তিনি বলেন, মন্দিরের মূল ঐতিহ্য ও স্থাপত্য অক্ষুণ্ণ রেখে কীভাবে রেস্টোরেশন ও কনজারভেশনের কাজ সম্পন্ন করা হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।