মেদিনীপুর শহরে বেআইনি টোটো রুখতে এবার কড়া অবস্থান নিল মেদিনীপুর পুরসভা। সরকারি নিয়ম অনুযায়ী টোটোর রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। রেজিস্ট্রেশন না করালে রাস্তায় চলাচল বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে পুরসভা। ইতিমধ্যেই শহরের বিভিন্ন এলাকায় এ বিষয়ে মাইকিং শুরু হয়েছে।