আজ সোমবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জন্ম দিবস পালন মেদিনীপুরে. বিজেপি বিধায়ক তথা পশ্চিমবঙ্গ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জন্ম দিবস উপলক্ষে মেদিনীপুরে বিজেপির জেলা কার্যালয়ে বিশেষ কার্যক্রম. এদিন সন্ধ্যা প্রায় সাড়ে সাতটা নাগাদ মেদিনীপুর শহরের সিপাহী বাজারে বিজেপির জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হলো এদিনের অনুষ্ঠান। উপস্থিত ছিলেন জেলা বিজেপির মুখপাত্র অরূপ দাস সহ অন্যান্য নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা।