SIRএর কাজ ঘোষণা হওয়ার 17দিনের মধ্যেই সম্পন্ন করার জন্য রঘুনাথপুর 2নম্বর ব্লক প্রশাসন ব্লকের তিন জন BLOকে সম্বর্ধনা জানালেন। তারা হলেন প্রাথমিক শিক্ষক তথা জোরাডি গ্রামের 35নম্বর বুথের BLO প্রহ্লাদ চন্দ্র মাহাথা,অপরজন হলেন অঙ্গনওয়াড়ী কর্মী তথা কুলসড়া গ্রামের 69নম্বর বুথের BLOশম্পা ব্যানার্জী ও ডুমুরকোলা গ্রামের 87নম্বর বুথের BLO তথা প্রাথমিক শিক্ষক নেপাল ব্যানার্জী। শুক্রবার বিকেলে রঘুনাথপুর 2নম্বর ব্লকের BDO অফিসে তাদের সম্বোধর্ধনা জানানো হয়।