B.L.L.R.O ও সাব- রেজিস্টার চুরি করছে, আমরা ছেড়ে দিলে পাবলিক এদের পেটাবে দিনহাটা তে মন্তব্য মন্ত্রী উদয়নের। মঙ্গলবার দুপুর দুটো নাগাদ এমনি মন্তব্য করেন তিনি। এদিন তিনি দিনহাটা এক নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের গিয়ে B.L.L.R.O কল্যাণ কুমার নাথ কে বিভিন্ন প্রশ্ন করেন। এছাড়াও মৃত ব্যক্তি কে জীবিত দেখিয়ে তার জমি বিক্রি করে অন্যের নামে কাগজ করিয়ে দেওয়ার বিষয়টি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। এমনকি জেলাশাসক কে ফোন করে তাকে শোকজ করার আবেদন জানান।