জেলা জুড়ে তৃণমূলের ভোট রক্ষা শিবিরে পরিদর্শন মন্ত্রীর। আজ শনিবার খড়গপুর সদর বিধানসভা তে উপস্থিত হয়েছিলেন মন্ত্রী মলয় ঘটক। খড়গপুর সদর বিধানসভার ওয়ার রুম পরিদর্শন করলেন মন্ত্রী। মন্ত্রী মলয় ঘটক পশ্চিম মেদিনীপুর জেলার কো অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। দলের শীর্ষ নেতৃত্বে থেকে নির্দেশ পাওয়ার পরেই মন্ত্রী জেলায় এসেছেন। এদিন বিকেল প্রায় পাঁচটা নাগাদ খড়গপুর সদরের ওয়ার রুম পরিদর্শন করেন মন্ত্রী। সঙ্গে ছিলেন খড়গপুর পৌরসভার চেয়ারপারসন কল্যাণী।