মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জে হীরানন্দনপুর প্রাথমিক বিদ্যালয়ে সোমবার ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। ক্লাস চলাকালীন হঠাৎই একটি বিষধর সাপ স্কুলের মধ্যে দেখা যায়। ঘটনাটি ঘটতেই মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের মধ্যে। বাচিৎকারে স্কুল প্রাঙ্গণে শুরু হয় উত্তেজনা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বনদপ্তরে। পরে বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্কুলের শিক্ষকদের সহযোগিতায় সাপটি উদ্ধার করেন।