এস আই আর - এর নামে প্রকৃত নাগরিকদের হয়রানির বিরুদ্ধে এবং খসড়া তালিকায় নাম থাকা সমস্ত নাগরিকদের'কে নিঃস্বার্থ ভাবে চূড়ান্ত তালিকায় নাম রাখার দাবিতে মঙ্গলবার বিকেল চারটে নাগাদ হাড়োয়া বিডিও অফিসের সামনে পথসভা এবং হাড়োয়ার বিডিও 'র কাছে ডেপুটেশন হাড়োয়া নাগরিক মঞ্চের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ডের সদস্য মোঃ কামরুজ্জামান, মোঃ আজিজ উদ্দিন, মোক্তার মোল্লা সহ অন্যান্যরা।