রাজ্য সরকারের একাধিক দুর্নীতির অভিযোগ তুলে এবং আগামী বিধানসভা নির্বাচনে পরিবর্তনের ডাক দিয়ে সোমবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার আমলাশুলিতে মিছিল করল বিজেপি নেতৃত্ব,এইদিন উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তুফান মাহাতো, রাজ্য কমিটির সদস্য প্রদীপ লোধা,জেলা সাধারণ সম্পাদক গৌতম কৌড়ি সহ একাধিক বিজেপির নেতাকর্মীরা। এই দিন এই মিছিলে কয়েকশো বিজেপি কর্মী সমর্থক পা মিলিয়েছেন।