কালিগঞ্জের পলাশীতে কালীপুজো উপলক্ষে চলছে সাংস্কৃতিক ও বিচিত্রা অনুষ্ঠান। পলাশী শিবা সংঘের পরিচালনায় বুধবার গভীর রাত পর্যন্ত চলল বহিরাগত শিল্পীদের দ্বারা বিচিত্রা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে মেতে উঠলেন এলাকার মানুষ। কালী পূজার দিন থেকেই শিবা সংঘের পরিচালনায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বৃহস্পতিবার রাতেও থাকবে খ্যাতনামা বাউল শিল্পীর অনুষ্ঠান। উল্লেখ্য এই এলাকার অন্যতম পুরনো এবং বড় ক্লাবের পুজো এই শিবা সংঘের। আনুমানিক রাত এগারোটা নাগাদ সেই ছবি উঠে এলো।