সাম্প্রদায়িক উস্কানিমূলক ফেসবুক পোস্ট নিয়ে পূর্ব বর্ধমান জেলার সাইবার ক্রাইমে লিখিত অভিযোগ করলেন পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক আইনজীবী মুরসালিন ফারহান। তিনি জানান গতকাল পূর্ব বর্ধমান জেলার বিজেপির কোন এক কার্যকর্তা ফেসবুকে সাম্প্রদায়িক উস্কানিমূলক ধর্ম অবমাননাকর পোস্ট করেছিলেন তারই প্রতিবাদে শুক্রবার বিকেল পাঁচটায় পূর্ব বর্ধমান জেলা সাইবার ক্রাইমে লিখিত অভিযোগ করলেন তিনি।