বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে নালাগোলা প্রাথমিক বিদ্যালয়ে বামনগোলা পূর্ব চক্রের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এক আনন্দঘন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শুক্রবার দুপুর বারোটা নাগাদ। বিদ্যালয় প্রাঙ্গণে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি সম্মান, সহমর্মিতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা কার্যক্রমের আয়োজন করা হয়।