বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসিকে কেন্দ্র করে যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত অনুষ্ঠান কার্যত পরিণত হল চরম অব্যবস্থার এক দৃষ্টান্তে। নেতা-মন্ত্রীদের ফটোসেশন ও প্রোটোকলকে বাড়তি গুরুত্ব দিতে গিয়ে সাধারণ দর্শক ও ফুটবলপ্রেমীদের বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ। সেই ক্ষোভই শেষ পর্যন্ত বিস্ফোরিত হয় বিশৃঙ্খলার রূপে। পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয় নিরাপত্তা ব্যবস্থাও।