কৃষ্ণনগর ১: SIR নিয়ে অযথা বিভ্রান্ত হওয়ার কিছু নেই, তৃণমূল নেতৃত্ব পাশে আছে, বিস্তারিত জানালেন কৃষ্ণনগর এক ব্লক সভাপতি স্বপন ঘোষ
প্রসঙ্গত গত চৌঠা নভেম্বর থেকে সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে এস আই আর এর ফরম বিলি। চলবে আগামী চৌঠা ডিসেম্বর পর্যন্ত। এদিন কৃষ্ণনগর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন ঘোষ বলেন এসআইআর নিয়ে অযথা বিভ্রান্ত হওয়ার কিছু নেই। সমস্ত তৃণমূল নেতৃত্ব পাশে আছে। ব্লক জুড়ে শুরু করা হয়েছে মাইকিং। ব্লকে এবং অঞ্চলে অঞ্চলে করা হয়েছে ক্যাম্প।