স্হানীয় ও জমিহারাদের কাজ দেওয়া সহ নাহ্য মজুরি ও এলাকার বেকারদের কাজে নিয়োগের দাবিতে মঙ্গলবার সন্ধ্যায় পুরুলিয়ার নিতুড়িয়া ব্লকের শাকাম্বরী ইস্পাত কারখানার সামনে বিক্ষোভ সমাবেশ করল সিপিআইএমের ছাত্র সংগঠন DYFI।তার আগে এদিন পুরুলিয়ার রঘুনাথপুরের DVCর রঘুনাথপুর থার্মাল পাওয়ার সাপ্লাই কারখানার সামনে থেকে শিল্প চাই কাজ চাই বাম পথে বাংলা চাই এই স্লোগানে একটি মিছিল শুরু করে নিতুড়িয়ার শাকাম্বরী ইস্পাত কারখানার সামনে এসে মিছিল পৌঁছায় ও সেখানে সমাবেশ হয়।