উত্তর দিনাজপুরের ক্রীড়া জগতের প্রখ্যাত ব্যক্তিত্ব ও রায়গঞ্জের মিলনপাড়ার বাসিন্দা দিলীপ কুমার বোসের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়ামহলে। তিনি ছিলেন একজন দক্ষ ফুটবলার, প্রশিক্ষক ও সংগঠক। উত্তর দিনাজপুর ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে মাল্যদান ও নীরবতা পালন করা হয়। অ্যাসোসিয়েশনের সম্পাদক নির্মল কুমার ঘোষ জানান, আজীবন তিনি ছিলেন তাঁদের চিফ কোচ এবং তাঁর মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হলো জেলার ক্রীড়া পরিমণ্ডলে।