বৌমাকে নির্যাতনের অভিযোগে হাড়োয়া ব্লকের কুলটি এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল হাড়োয়া থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম সামসূর মীর। ধৃতকে শনিবার দুপুর বারোটা নাগাদ বসিরহাট মহাকুমা আদালতে পাঠিয়েছে হাড়োয়া থানার পুলিশ। ধৃত ব্যক্তির বিরুদ্ধে বৌমাকে নির্যাতনের অভিযোগ করা হয়েছিল। হাড়োয়া থানার পুলিশ তদন্তে নেমে বৌমার অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্ৰেফতার করে।