খড়্গপুরের গোকুলপুর এলাকায় রেলের জায়গা দখল করে গড়ে উঠছিল অবৈধ নির্মাণ, চলছিল নির্মাণ কাজ। রেল সূত্রে খবর, এই দুষ্টু চক্রের মধ্যে জড়িত রয়েছে তৃণমূলের শ্রমিক সংগঠনের এককর্মী। রেলের জায়গা দখল করে ক্লাবঘর করার নাম করে সেখানে গড়ে তোলা হচ্ছিল পার্টি অফিস এবং একটি দোকান ঘর। এর আগেও ওয়ার্নিং দেওয়া হয়েছিল অভিযুক্তকে, কিন্তু কোন রকম নির্দেশকে তোয়াক্কা না করেই গড়ে তোলা হচ্ছিল এই নির্মাণ।