রায়গঞ্জ: কাটাবাড়ি এলাকায় রোজার বাজার করতে গিয়ে দুর্ঘটনা,মৃত প্রৌঢ়, স্ত্রী আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রায়গঞ্জ মেডিকেলে,
গোয়ালগা কাটাবাড়ি এলাকায় রোজার বাজার করতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৬৫ বছরের সোহারব আলীর। বাড়ি বরুনা গ্রামে। মঙ্গলবার স্ত্রীকে নিয়ে টোটো করে বাজারে যাওয়ার সময় দ্রুতগতির একটি চারচাকা গাড়ি ধাক্কা মেরে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় তাঁদের রায়গঞ্জ মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা সোহারব আলীকে মৃত ঘোষণা করেন। তাঁর স্ত্রী আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।