বালি পাচারে জড়িত থাকার অভিযোগে ট্রাকটির চালক শেখ সাইফুলকে গ্রেফতার করা হয়েছে। দেওয়ানদিঘি থানার নতুনগ্রামে তার বাড়ি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে বর্ধমানের দিক থেকে ট্রাকটি কালনা–বর্ধমান রোড ধরে যাচ্ছিল। জাবুই মোড়ের কাছে ট্রাকটিকে আটকায় পুলিশ। চালক বালির বৈধ কোনও কাগজপত্র দেখাতে পারেনি বলে পুলিশের দাবি। বর্ধমান থেকে অবৈধভাবে বালি চড়া দামে বিক্রির জন্য কালনায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে ধৃত চালককে জিজ্ঞাসাবাদ করে জেনেছে পুলিশ।