৮ দফা দাবি কে সামনে রেখে আজ অর্থাৎ মঙ্গলবার বিকেলে কীর্ণাহারে হয়ে গেল CPIM এর "বাংলা বাঁচাও যাত্রা"। যেখানে দাবি রাখা হয়েছিল,১০০দিনের কাজ বাঁচাও,কীর্ণাহার হাসপাতাল বাঁচাও এবং কীর্ণাহার থেকে হাওড়া ট্রেন চালুর দাবি সহ আরও বেশ কয়েকটি দাবি নিয়ে এদিন ওই পদযাত্রাটি কীর্ণাহার বাসস্ট্যান্ড হয়ে সমগ্র গ্রাম পরিক্রমার মধ্য দিয়ে কীর্ণাহার হাই স্কুল মোড়ে পথসভার মধ্য দিয়ে শেষ করা হয় ওই কর্মসূচি টি।উপস্থিত ছিলেন,রাজ্য কমিটির সদস্য- শ্যামলী প্রধান সহ অন্যান্যরা।