মুর্শিদাবাদ জেলার বড়ঞায় তৃণমূলের শক্তি প্রদর্শন। বহরমপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় বিপুল কর্মী সমর্থকের সমাগম। বৃহস্পতিবার বিকেলে তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন, এদিন বহরমপুরে মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ জনসভা অনুষ্ঠিত হয়। এই সভায় বড়ঞা উত্তর তৃণমূল কংগ্রেসের সভাপতি গোলাম মোর্শেদ জর্জের নেতৃত্বে বিশাল কর্মী–সমর্থকদের মিছিল যোগ দেয়। তাঁর নেতৃত্বে এলাকার বহু তৃণমূল কর্মী–সমর্থক সভায় উপস্থিত হয়ে শক্তি প্রদর্শন করেন।