রানিবাঁধ: পাতাঝরা মরশুমের আগেই বনে আগুন রুখতে শপথ, বনাধিকার ও গ্রামসভা গঠনে জোর বাঁকুড়ার জঙ্গলমহলের রানিবাঁধে
পাতাঝরা মরশুমের আগে বন আগুন রোধে তৎপর প্রশাসন। শনিবার রানিবাঁধ ব্লকের কাটিয়াম ল্যাম্পস কার্যালয়ে বনাধিকার আইন–২০০৬ বাস্তবায়ন নিয়ে ব্লক স্তরীয় পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বন ও ভূমি কর্মাধ্যক্ষ চিত্তরঞ্জন মাহাতো বন্যপ্রাণ ও পরিবেশ রক্ষায় সচেতনতার আহ্বান জানান। প্রায় ১০০ গ্রামবাসী বনে আগুন না লাগানোর শপথ নেন।