শামুক তলায় দমকল কেন্দ্র স্থাপনের অনুমোদন হওয়ার পরেই খুশির আনন্দে মিষ্টিমুখ করালেন জনতাকে তৃণমূল নেতৃত্বরা। অকাল দীপাবলি তৈরি হয়ে গেল মুহূর্তের মধ্যেই শামুকতলা চৌপথী এলাকায়। দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন শামুক তলায় দমকল কেন্দ্র স্থাপন নিয়ে ব্যবসায়ী সমিতির কর্মকর্তারা। অবশেষে ব্যবসায়ী সমিতির কর্মকর্তা সহ সদস্যদের মুখে হাসি ফুটেছে বৃহস্পতিবার রাতে।