বিজেপির ওন্দা 1 নম্বর মন্ডলের কল্যাণী অঞ্চলের তরফে কর্মী সম্মেলন হল। সোমবার ওই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। আসন্ন 2026 বিধানসভা ভোটকে লক্ষ্য রেখে দলের বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে কর্মী সম্মেলনে আলোচনা হয়। পাশাপাশি রাজ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে শুরু হওয়া এসআইআর কার্যক্রম বিষয় নিয়েও এদিনের সম্মেলনে আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।