আজ সোমবার শালবনিতে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে এবং শালবনী থানার ব্যবস্থাপনায় আয়োজন করা হয় সম্পর্ক কর্মসূচির। বিকেল প্রায় সাড়ে চারটা নাগাদ আয়োজিত এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এলাকার দুস্থ মানুষদের হাতে শীতপত্র প্রদান করা হয়। সকলের হাতে শীতবস্ত্র তুলে দেন পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালী। এদিনের এই অনুষ্ঠানে পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, সালবনির বিডিও, সহ অন্যান্য আধিকারিকেরা।