ভারতীয় প্রাচীন বাদ্যসংস্কৃতির যন্ত্র শ্রীখোল এখন দেশের সীমানা ছাড়িয়ে পৌঁছে গেছে আফ্রিকা, আমেরিকা, অস্ট্রেলিয়া ও বাংলাদেশে। মঙ্গলকোটের পিলসোঁয়া গ্রামের নদীয়ানন্দন বৈরাগ্যের হাত ধরে বিশ্বমঞ্চে জায়গা করে নিচ্ছে পোড়া মাটির তৈরি এই কীর্তন-বাদ্যযন্ত্র। দাদুর কাছে ছোটবেলায় শ্রীখোল শেখা নদীয়ানন্দন আজ জেলার জনপ্রিয় শিল্পী। রাজ্যের নানা প্রান্তে অনুষ্ঠান করেছেন, পেয়েছেন একাধিক সম্মান। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁর প্রতিভা পৌঁছে গেছে বিদেশেও।