পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতির রাইপুর ব্লক কমিটির উদ্যোগে মঙ্গলবার রাইপুর ব্লক শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের কাছে ডেপুটেশন দেওয়া হলো। এদিন রাইপুরের সবুজ বাজার থেকে মিছিল করে কয়েকশো আইসিডিএস কর্মী ও সহায়িকা সিডিপিও অফিসে পৌঁছান। সেখানে তারা ১১ দফা দাবিপত্র শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের নিকট জমা দেন।