*অঙ্গীকার যাত্রা অভ্যর্থনা সমিতির নদিয়া জেলা কমিটির পক্ষ থেকে শুক্রবার কৃষ্ণনগর গ্রেস কটেজে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। নারী মর্যাদা রক্ষা, নিরাপত্তা এবং সমাজে নারীর স্বাধিকার প্রতিষ্ঠার দাবি নিয়ে আগামী ১৩ ডিসেম্বর কৃষ্ণনগরে এক পদযাত্রা ও সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানান হয়।সাংবাদিক সম্মেলনে সংগঠনের কর্মসূচির উদ্দেশ্য, পরিকল্পনা এবং সমাজে নারী সুরক্ষার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।