আসাননগর বাজারে এক ব্যবসায়ীর দোকান থেকে গ্যাস সিলিন্ডার চুরি যাওয়ার ঘটনায় এলাকার মধ্যে চাঞ্চল্য ছড়ায়। ব্যাপারটি জানানো হয় ভীমপুর থানায়। অভিযোগ পাওয়ার পরই তৎপর হয়ে তদন্তে নামেন ভীমপুর থানার অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর কখন বিশ্বাস।দ্রুত পদক্ষেপ ও সুনির্দিষ্ট তল্লাশির ভিত্তিতে চুরি যাওয়া গ্যাস সিলিন্ডারটি উদ্ধার করতে সক্ষম হন তিনি।