মুখ্যমন্ত্রীর দেওয়া ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের দ্বারা মেদিনীপুর শহরে চলছে ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প বা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। আজ শনিবার মেদিনীপুর শহরের এগারো নম্বর ওয়ার্ডে আয়োজিত হয় এই স্বাস্থ্য পরীক্ষা শিবির। এদিন বিকেল প্রায় চারটে নাগাদ জানা গিয়েছে, এদিনের এই শিবিরে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের ডাক্তার নার্সেরা চিকিৎসা করেন, বহু মানুষ এদিন তাদের শারীরিক সমস্যা নিয়ে শিবিরের সুবিধা পেতে আসেন।