মুর্শিদাবাদের হরিহরপাড়ার শিশু নিকেতন স্কুলের শিক্ষক শিক্ষিকা দের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে রবিবার অনুষ্ঠিত হয় স্বাস্থ্য সচেতনতা মতবিনিময় ও আলোচনা সভা। এদিনের এই আলোচনা সভায় অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিনের এই আলোচনা সভায় শিশুদের স্বাস্থ্য ও আগামী বর্ষের লেখাপড়া নিয়ে আলোচনা করা হয়। এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক হাতেমুল ইসলাম, স্কুলের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকরা।