বোরো থানা এলাকায় এক যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার আনুমানিক বেলা দুটো নাগাদ জানা যায় বোরো থানার অন্তর্গত বুড়িবাঁধ অঞ্চলের কেন্দাজোড় গ্রামে সুচিত্রা মাহাতোকে তার বাড়ি থেকে গলায় কর্নার ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরবর্তীকালে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। পুলিশ জানিয়েছে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দেহ উদ্ধারের ঘটনায় তদন্ত নেমেছে পুলিশ।