বর্ধমান ১: অঙ্গনওয়াড়ির কাজ সামলে BLO-র দায়িত্ব ভীষণ চাপের,সেই কারণেই মেমারির BLO-র ব্রেন স্ট্রোকে মৃত্যু, দাবি জেলার সভাপতির
সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ তৃণমূলে জেলা সভাপতি দাবি করে বলেন, স্কুল বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজ সামলে বিএলওর দায়িত্ব পালন করা অনেকের কাছেই ভীষণ চাপের হয়ে যাচ্ছে। সেই চাপের কারণেই মেমারির বিএলওর ব্রেন স্ট্রোকে মৃত্যু হয়েছে। সোমবার এই অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার সভাপতি বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তিনি বলেন, পার্টি অফিসগুলিতে উদ্বিগ্ন বাসিন্দারা ভিড় করছেন।