আজ ১লা জানুয়ারি বৃহঃস্পতিবার আনুমানিক বিকাল ৫ টা নাগাদ বোলপুর পৌরসভার ১৯ নং ওয়ার্ডের ধর্মরাজতলার কালীতলা সংলগ্ন এলাকায় অবস্থিত নবকলেবরে সজ্জিত ও নির্মিত "স্বামী বিবেকানন্দ কমিউনিটি" সেন্টারের উদ্বোধন অনুষ্ঠিত হল৷উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোলপুর পৌরসভার পৌরমাতা পর্ণা ঘোষ এবং উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর বিশ্বজ্যোতি ব্যানার্জি৷