বাউল ফকিরের মেলা"অন্তর্জাতিক গোসাঁই পরব"এর খুঁটি পুজো হয়ে গেল মঙ্গলবার।জানা গেছে,22 জানুয়ারি থেকে 26 জানুয়ারি 5 দিন ধরে আরামবাগের তেঘড়ি মাঠে দেশ বিদেশ,এমনকি জপানের বাউল শিল্পী উপস্থিতিতে দিনভর বাউল গানে,নাচে অনুষ্ঠিত হবে এই মেলা।মূলত সম্প্রীতির মেল বন্ধনই এই মেলার মুল উৎস।আন্তর্জাতিক গোঁসাই পরব শুধু আরামবাগ নয় হুগলী জেলার মধ্যে একটি মাত্র বাউল ফকিরের মেলা নামে পরিচিত। উৎসবের সাথে আজ সেই মেলার খুঁটি পুজো হল।