কৃষির মাধ্যমে কৃষকদের আয় দ্বিগুণ করা সহ একাধিক বিষয়ে ইফকো ও IFFDC এর উদ্যোগে ঝাড়গ্রাম জেলার বিনপুর 2 ব্লকের বেলপাহাড়ীতে হল এক দিবসীয় কৃষি প্রশিক্ষণ শিবির। এদিন অর্থাৎ শুক্রবার সকাল থেকে বিকেল আনুমানিক ৪ টা পর্যন্ত বেলপাহাড়ী সহ কৃষি দফতরে এই বিশেষ প্রশিক্ষণ শিবির আয়োজিত হয়। বেলপাহাড়ী এলাকার রুক্ষ মাটিতে বিকল্প চাষ,কম জলে অধিক ফলন, সহ একাধিক কৃষি বিষয়ে বেলপাহাড়ী এলাকার কৃষকদের এদিন প্রশিক্ষণ দেওয়া হয়।