রায়গঞ্জ NBSTC বাস স্ট্যান্ডে SIR আতঙ্কে আত্মঘাতী প্রদীপ করের স্মরণ সভা করল INTTUC। বুধবার সন্ধ্যা ৭:৩০ মিনিট নাগাদ এই কর্মসূচি করেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন INTTUC। এদিন মোমবাতি জ্বালানোর পাশাপাশি তোলা হয় প্রদীপ করের মৃত্যুর বিচার চাই। এই বিষয়ে তৃণমূল শ্রমিক সংগঠন নেতা কৌশিক দে বলেন পানিহাটিতে SIR আতঙ্কে আত্মঘাতী হয়েছেন প্রদীপ কর। যা বেদনাদায়ক, সেই কারণে তার আত্মার শান্তি কামনা করে এই স্মরণসভা করা হল।